সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

কালীগঞ্জে মিমাংসা করতে গিয়ে ইউপি সদস্য কারাগারে।।


লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2024-12-03
কালীগঞ্জে মিমাংসা করতে গিয়ে ইউপি সদস্য কারাগারে।।

লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত ঝামেলা মীমাংসা করতে গিয়ে কারাগারে গেলেন জয়নাল আবেদীন বাবলু নামে এক ইউপি সদস্য । জয়নাল আবেদীন বাবলু কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান। 

সোমবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।আটককৃত ইউপি সদস্যের পরিবার জানায়, ভোটমারি ইউনিয়নের শৌলমারী এলাকার রনজিৎ কুমারের সাথে আমিনুর রহমানের  দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত তিনদিন আগে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন মীমাংসা করার চেষ্টা করেন। অনেক চেষ্টা করেও তাদের মিমাংসা করতে পারেননি তিনি।

পরে আমিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় ইউপি সদস্য জয়নাল আবেদীন, রঞ্জিত কুমারসহ ১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ জয়নাল আবেদীন কে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিষয়ে এজাহারের সূত্র ধরে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।