সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে সীমান্ত হইতে ১৩ লক্ষ টাকার মাদকদ্রব্য ও ৫ জন চোরাচালানি আটক


eshomoy.com || 2025-01-09
লালমনিরহাটে সীমান্ত হইতে ১৩ লক্ষ টাকার মাদকদ্রব্য ও ৫ জন চোরাচালানি আটক

লালমনিরহাট সীমান্ত হতে বিজিবি কর্তৃক গত সাত দিনে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ ০৫ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত ০২ জানুয়ারি ২০২৫ হতে ০৮ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ০৭ দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক ০৫ জন চোরাকারবারী ও চোরাচালানী পণ্যবাহী ০২টি ইজিবাইকসহ ১২ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করে। এর মধ্যে ১৫ বিজিবি’র ঝাউরানী, গোড়কমন্ডল, বালারহাট, শিমুলবাড়ী, গংগারহাট, কাশিপুর ও অনন্তপুর সীমান্ত হতে ৪ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ৮৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০৩ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ১০.৫ কেজি গাঁজা ও ০৫ বোতল ভারতীয় মদসহ ০৫ জন আসামী আটক করা হয়েছে। এছাড়া দিঘলটারী সীমান্ত হতে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ০৩টি ভারতীয় গরু এবং দূর্গাপুর, কাশিপুর, অনন্তপুর ও রামখানা সীমান্ত হতে ১ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি, ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ৪ হাজার টাকা মূল্যের ভারতীয় পাট আটক করা হয়েছে। জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। এছাড়া মাদক পাচারে প্রত্যক্ষ অংশগ্রহণের কারণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ০৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।