হাতীবান্ধায় ডিজিটাল বিলবোর্ডে জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবেন
সাব্বির হোসেন, লালমনিরহাট
eshomoy.com || 2025-01-25
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়ে একটি পরিত্যক্ত ডিজিটাল বিলবোর্ডে গত কাল রাত ৯ টার দিক "জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে" লেখা দেখা গেছে।
এই বিজ্ঞাপনটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। তবে কেউ এই বিজ্ঞাপন প্রচারের সঙ্গে যুক্ত কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এটি একটি পরিত্যক্ত ডিজিটাল বিলবোর্ড, যা দীর্ঘদিন ব্যবহার বন্ধ রয়েছে। এ নিয়ে ছাত্র শিবির নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এর বিরুদ্ধে ওই এলাকাতে মিছিল করে এবং তারা বক্তব্য প্রদান করেন।
বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে এবং যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।