সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

বইয়ের ভেতরে তিন কেজি গাঁজা বহনের অভিনব কৌশল,লালমনিরহাটে যুবক গ্রেপ্তার।।


লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2025-03-21
বইয়ের ভেতরে  তিন কেজি গাঁজা বহনের অভিনব কৌশল,লালমনিরহাটে যুবক গ্রেপ্তার।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বইয়ের বান্ডিলের মধ্যে লুকিয়ে গাঁজা বহনের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার সকালে উপজেলার কাকিনা রুদ্রেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মামুন হোসেন (২৪) নামে ওই যুবককে আটক করা হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

আটক মামুন লালমনিরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্তর এলাকার বাসিন্দা নবি হোসেনের ছেলে।

ওসি সেলিম বলেন, “বইয়ের বান্ডিলের ভেতরে বিশেষভাবে প্যাকেট করা অবস্থায় গাঁজা বহনের সময় মামুনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।”মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।