আগামী ১৯ এপ্রিল লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এর শুভ আগমন উপলক্ষে হাতীবান্ধা উপজেলায় মোটরসাইকেল র্যালি ও বিভিন্ন এলাকায় পথসভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী (হাতীবান্ধা-পাটগ্রাম) উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজুর নেতৃত্বে প্রায় কয়েক শতাধিক মোটরসাইকেল এই র্যালিতে অংশগ্রহণ করে।
(১৫) এপ্রিল মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার হেলিপ্যাড মাঠ থেকে এই মোটরসাইকেল র্যালিটি শুরু হয়ে লালমনিরহাট - বুড়িমারী মহাসড়ক হয়ে পারুলিয়া বাজার, ঘুণ্টি বাজার, কেতকীবাড়ি বাজার,জাওরানী বাজার, কাশিম বাজার হয়ে
দই খাওয়া হাট সহ উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শো ডাউন করে। এবং এলাকার বেশ কয়েকটি বাজারে পথসভা ও হাতীবান্ধার দইখাওয়া মোড় এলাকায় এসে লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম রাজু, উপজেলা আমীর প্রভাষক হাছেন আলী, সেক্রেটারী রফিকুল ইসলাম,সহ সেক্রেটারী সহিদুল আলম নিরো, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তি শামসুল আলম খান বুলেট,শিবিরের থানা সভাপতি হামিদুর রহমান জিয়ন সহ অনেকেই।
উল্লেখ্য যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুল ইসলাম এর আগমন উপলক্ষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ১৯ শে এপ্রিল একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে, সেই জনসভায় উপজেলার সাধারণ জনগণকে অংশগ্রহণ ও উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজন।
পথসভায় জামাত নেতা আনোয়ারুল ইসলাম রাজু সহ অনেকেই বলেন লালমনিরহাট বাসীর প্রাণের দাবি তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক চার লেনে রূপান্তর লালমনিরহাট বিমানবন্দর চালু ও আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তীর্ণ করা, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চালুর প্রসঙ্গ সহ এ সময় বিভিন্ন দাবি তুলে ধরা হয়।