সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলায় ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন


স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2025-04-21
লালমনিরহাটে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলায় ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন


রংপুর কোতয়ালী থানায় দায়েরকৃত একটি মিথ্যা মামলায় গত ৬ এপ্রিল বাংলাদেশ প্রেসক্লাব, কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলা টিভি ও দৈনিক খবর বাংলা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহিন- কে গ্রেফতার করায় তার নিশর্ত মুক্তি ও মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২১ এপ্রিল)  দুপুর সাড়ে ১১ টার দিকে মিশন মোড়ে গোল চত্বরে বাংলাদেশ প্রেস ক্লাবের লালমনিরহাট জেলা শাখার ব্যানার প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ৬ এপ্রিল রংপুর কেতয়ালী থানার দায়েরকৃত একটি মিথ্যা মামলায়  বাংলাদেশ প্রেসক্লাবের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনকে কালীগঞ্জ থেকে কর্মরত অবস্থায়  গ্রেফতার করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন  এসেছে আর একটি বিশেষ গোষ্ঠী লুটপাট মামলা বানিজ্যে মেতে উঠেছে। তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। সাংবাদিকেরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে সেজন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। সাংবাদিক শাহিনকে আওয়ামীগ এর দোরস বানিয়ে  মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বক্তারা বলে সাংবাদিক শাহিনকে চক্রান্ত করে মামলায় ৫৪ নাম্বার আসামী করা হয়েছে এবং কালীগঞ্জ থানার( ওসি)  ব্যক্তিতগ আক্রোশের শিকার হয়েছে।মানববন্ধন থেকে বক্তারা আরো বলে অবিলম্বে  মামলা থেকে সাংবাদিক শাহিনেকে অব্যাহতি ও কালীগঞ্জ থানার ( ওসি)কে প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় সম্পাদক এস আর শরিফুল ইসলাম রতন বলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের কালীগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিনের বিরুদ্ধে রংপুর  কোতোয়ালী থানায় একটি  হত্যা  মামলায় জড়ানো হয়েছে তা থেকে অব্যাহতি দাবি জানানিয়ে বলে, ফ্যাসিবাদী সরকারের বড় বড় দোসর ও মামলার প্রধান প্রধান আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে তাদেরকে( ওসি) গ্রেফতার করছে না, (ওসি) আওয়ামী লীগে  নেতাদের সাথে চা চক্র করছে, সাংবাদিক শাহিনকে গ্রেফতারের কারণ কি কারণ সাংবাদিক শাহিনের সাথে ব্যক্তিগত আক্রোশ।সাংবাদিক শাহিন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে ছিলেন, তাকে চক্রান্ত করে একটি কুচক্রী মহল মামলায় ফাসিয়েছ। তিনি আরো বলেন সাংবাদিক শাহিকে মামলা থেকে অব্যাহতি নাদিলে আমারা কঠর আন্দোলনে যাব, সেই সাথে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সেলিম কালিকে প্রত্যাহার করতে হবে।

আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মাজাহারুল ইসলসম বিপু, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, এশিয়ান টেলিভিশন লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়ন দুলাল, সময়ের কন্ঠস্বরের জেলা প্রতিনিধি কাওছার মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব শাখ লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক হারুনা রশিদ কল্লোল, আদিতমারী উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলাম প্রমুখ।

এসময় জেলার সকল কর্মরত কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং  দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি করেন।