সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

১০ টাকা টোল নিয়ে সংঘর্ষ: লালমনিরহাটে যুবদল নেতা ও কর্মচারীদের মধ্যে হামলা, আহত ২


সাব্বির হোসেন, লালমনিরহাট জেলা ক্রসপন্ডেন্ট

eshomoy.com || 2025-04-24
১০ টাকা টোল নিয়ে সংঘর্ষ: লালমনিরহাটে যুবদল নেতা ও কর্মচারীদের মধ্যে হামলা, আহত ২

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু-১ টোল প্লাজায় ১০ টাকার টোল আদায়কে কেন্দ্র করে যুবদল নেতা ও টোল কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় টোল প্লাজার দুই কর্মচারী গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে এ হামলা চালানো হয়। 

আহতরা হলেন লালমনিরহাট পৌরসভার মাহফুজার রহমান (২৬) ও মস্তফিরহাট এলাকার ফজলুর রহমান (২৫)। তারা বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোকুন্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ টোল প্লাজায় গাড়ির টোল বাবদ ১০ টাকা প্রদান নিয়ে কর্মচারী ফুল মাহমুদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় রাজু তার দলবল নিয়ে টোল কর্মচারীদের ওপর হামলা চালালে মাহফুজার রহমান ও ফজলুর রহমান গুরুতর আহত হন। 

মারামারির সময় প্লাজায় পাঁচ পুলিশ সদস্য উপস্থিত থাকলেও ঘটনা রোধে তাদের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। টোল প্লাজায় দায়িত্বরত এসআই রওশন জানান, "উভয় পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন, তবে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।" 

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী সংবাদমাধ্যমকে বলেন, "ঘটনাটি প্রাথমিকভাবে তদন্তাধীন। এ পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়নি।" 

স্থানীয়দের মতে, টোল আদায় নিয়ে পূর্ব থেকেই উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল। পুলিশি তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঠিক কারণ ও দায়ী ব্যক্তিদনের চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে।