সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও পলাতক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক


সাব্বির হোসেন, লালমনিরহাট জেলা ক্রসপন্ডেন্ট

eshomoy.com || 2025-05-14
লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও পলাতক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান হাবিবুর রহমানকে পুলিশ আটক করেছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান হাবিবুর রহমানকে পুলিশ আটক করেছে। বুধবার (১৪ মে) বিকেলে পাটগ্রামের গুচ্ছগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের দহগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ির পার্শ্ববর্তী গুচ্ছগ্রাম বাজার থেকে তাকে আটক করা হয়। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তাকে আদালতে গ্রেফতারি দেখানো হবে।" তিনি আরও উল্লেখ করেন, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে পুলিশের রাডার এড়িয়ে চলছিলেন। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্তে এ আটকাদেশ কার্যকর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

গ্রেফতারকৃত হাবিবুর রহমানকে পাটগ্রাম থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে শিগগিরই তাকে মামলার প্রক্রিয়ায় যুক্ত করা হবে বলে জানানো হয়।