সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

মানুষ আর মার্কা দেখে ভোট দেবে না ব্যক্তি দেখে ভোট দিবে :ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল


লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2025-06-12
মানুষ আর মার্কা দেখে ভোট দেবে না ব্যক্তি দেখে ভোট দিবে :ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল

লালমনিরহাট আদীতমারীতে জনতার দলের  (চেয়ারম্যান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, মানুষ আর মার্কা দেখে ভোট দেবে না ব্যক্তি দেখে ভোট দিবে তিনি আজ আদীতমারী উপজেলা মহিষখোঁচা ইউনিয়ন দলীয় কার্যালয় উদ্বোধনের সময় এসব কথা বলেন 

বুধবার (১১ জুন ) রাতে  জনতার দলের প্রধান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল মহিষখোঁচা দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।।

প্রধান অতিথির বক্তব্যে জনতার দলের আহ্বায়ক (চেয়ারম্যান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, ৫৪ বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি তেমন আশাব্যঞ্জক ছিল না। তাই আমাদের লক্ষ্য হলো শিক্ষিত, সৎ ও সাহসী মানুষদের রাজনীতিতে আনা। আমরা দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছি- প্রথমত, সবসময় রাষ্ট্রের পক্ষে কথা বলা এবং দ্বিতীয়ত, বিদ্যমান পচা রাজনৈতিক ব্যবস্থার বিপরীতে গিয়ে নতুন পথে যাত্রা করা।

শামীম কামাল বলেন, 'আমরা আমাদের প্রার্থীদের মধ্যে সততাকে অগ্রাধিকার দেবো। এর অর্থ, যদি ১০টি আসনে প্রার্থী দিতে পারি, তবে তাই করব। প্রার্থী নির্বাচিত হওয়ার পর যদি আমরা তার দুর্নীতির প্রমাণ পাই, তখন দল থেকে বহিষ্কার করব।আমরা গুটি কয়েক ভালো মানুষকে লক্ষ্য করে সামনে এগুতে চাই। যেহেতু আমরা নতুন দল হিসেবে সকল জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারছি না। তাই এসব ভালো মানুষের মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছাতে চাই।

আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, তারা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিবর্তে যতজন ভালো মানুষ পাবেন, তাদেরকেই নির্বাচনে মনোনয়ন দেবেন। সব আসনে প্রার্থী দিলে যদি কিছু খারাপ লোকও দলে ঢুকে পড়ে, তাহলে তাদের দলের মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে তিনি মনে করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মাস্টার, বদিউজ্জামান প্রামানিক, রিপন মিয়া, জনতার দলের বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন