সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে ‘পার্টনার কংগ্রেস–২০২৫’ অনুষ্ঠিত: কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার আহ্বান


বিপুল ইসলাম -স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2025-06-24
লালমনিরহাটে ‘পার্টনার কংগ্রেস–২০২৫’ অনুষ্ঠিত: কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার আহ্বান

কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে লালমনিরহাট সদর উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস–২০২৫’। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট সদর।


‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ.কে.এম ফরিদুল হক। সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলার কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পুষ্টি, বাজার ব্যবস্থাপনা, এবং উদ্যোক্তা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া কৃষকের সহনশীলতা বৃদ্ধিতে গৃহীত কার্যক্রমও তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সাইখুল আরিফিন বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অনস্বীকার্য। তবে জমিতে বিষাক্ত কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।” তিনি জানান, দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় বাস্তবায়িত পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস)’ মডেলের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, “পিএফএস প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের জ্ঞান ও প্রযুক্তি ছড়িয়ে দেওয়াই এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।” তিনি জানান, কৃষির যান্ত্রিকীকরণ, পুষ্টি সচেতনতা এবং ফার্মার সার্ভিস সেন্টার গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রায় ২০০ জন কৃষক-কৃষাণী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত কংগ্রেসে পার্টনার প্রকল্পের প্রযুক্তি, কলাকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।


বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি দেশের কৃষি ও পুষ্টি খাতে একটি টেকসই রূপান্তরের দৃষ্টান্ত হয়ে উঠছে বলে মত দেন অংশগ্রহণকারীরা।