সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে ঘাস কাটতে গিয়ে যুবককে ধরে নিলো বিএসএফ


সাব্বির হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট লালমনিরহাট

eshomoy.com || 2025-09-18
লালমনিরহাটে ঘাস কাটতে গিয়ে যুবককে ধরে নিলো বিএসএফ
কানিপাড়া সীমান্তের ৮৯৫ মেইন পিলারের সাব-পিলার ১৩এস এর শূন্যরেখা থেকে রবিকে আটক করে বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অবিনাশ চন্দ্র রায় রবি (২৮) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিংগীমারী বিওপির আওতাধীন বাড়াইপাড়া এলাকার কানিপাড়া সীমান্তের ৮৯৫ মেইন পিলারের সাব-পিলার ১৩এস এর শূন্যরেখা থেকে তাকে আটক করে বিএসএফ।

অবিনাশ চন্দ্র রায় রবি ওই এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন। বুধবার দুপুরে গরুর খাদ্যের জন্য সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিষয়টি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) অবগত করেন। এ খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে আসে এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। অবিনাশকে ফেরত আনতে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, “ঘটনার সত্যতা আমরা পেয়েছি। বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে যুবককে ফেরত আনার চেষ্টা করছে।”

স্থানীয়রা জানান, অবিনাশ ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি বাড়িতে ফেরেন। কিন্তু সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।