সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

‎পাটগ্রামে বিএনপির দুই শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান


মোঃ নজরুল ইসলাম

eshomoy.com || 2025-11-25
‎পাটগ্রামে বিএনপির দুই শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুই শতাধিক নেতা–কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) জগৎবেড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে মহিলাসহ বিপুল সংখ্যক কর্মী জামায়াতের পতাকাতলে এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন ।

‎বিএনপি থেকে জামায়াতে যোগদানকারী নেতা–কর্মীরা জানান, বিএনপির নীতি ও কর্মকাণ্ড কোরআন–হাদীসের পরিপন্থী হয়ে পড়েছে এবং আওয়ামী ধারার রাজনীতি অনুসরণের কারণে তারা ব্যথিত। ইসলামী আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াত নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট–১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনারুল ইসলাম রাজু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আমির হাফেজ সোহায়েব  উপজেলা সেক্রেটারি মোঃ লিটন, হাতীবান্ধা উপজেলা জয়েন্ট সেক্রেটারি সাহিদুল আলম নিরো, হাবিবুর রহমান ছাতা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, ছোটবেলা থেকেই জামায়াতের আদর্শ তাদের অনুপ্রাণিত করেছে। দীর্ঘদিন বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতিতে থাকলেও জামায়াতের আদর্শ ও কর্মধারা অনুসরণে আগ্রহী হয়ে আজ তারা এই দলে যোগ দিয়েছেন।

‎নতুনদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ন্যায়–নীতি ও আদর্শভিত্তিক রাজনীতিতে মানুষের আগ্রহ বাড়ছে। নতুন সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে বলেও তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতারা আলহামদুলিল্লাহ জানিয়ে নবাগতদের সংগঠনের আদর্শে কাজ করার আহ্বান জানান।