সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর


সাব্বির হোসেন, লালমনিরহাট জেলা ক্রসপন্ডেন্ট

eshomoy.com || 2025-12-04
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর
পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে নিহত যুবকের লাশ ফেরত দেয়

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নি'হ'ত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। সবুজ পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, নিহত সবুজসহ কয়েকজন যুবক বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গরু আনতে ভারতীয় সীমান্তের দিকে প্রবেশ করেন। পাটগ্রামের পঁচা ভান্ডার সীমান্তে ৫ নং ওয়ার্ডের ৫৬৪/৮৬৫ সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। তার অন্য সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হন।

ঘটনাস্থল থেকে বিএসএফ নিহত সবুজের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর পরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়।

বিজিবি সূত্র নিশ্চিত করেছে যে, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে নিহত যুবকের লাশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর দেওয়া তথ্য অনুযায়ী, আজ, ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ২০.৩০ হতে ২০.৫০ ঘটিকার সময় বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ কর্তৃক বাংলাদেশী পুলিশের মাধ্যমে মৃতদেহটি হস্তান্তর করা হয়। নাজিরগোমানী বিওপির সীমান্ত পিলার ৮৬৮/৩-এস এর নিকট দিয়ে ব্রিটিশরোড নামক স্থানে। নিহতের বড়ভাই মোঃ আরিফ হাসান।

এ সময় পাটগ্রাম থানা পুলিশ এবং মৃতের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। বর্তমানে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।