সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : লালমনিরহাট

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর বিশেষ অভিযান


সাব্বির হোসেন, লালমনিরহাট জেলা ক্রসপন্ডেন্ট

eshomoy.com || 2025-12-15
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর বিশেষ অভিযান
সীমান্তের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলোতে বিজিবি'র টহল দল সার্বক্ষণিক নজরদারি করছে

লালমনিরহাট জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পক্ষ থেকে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন সীমান্ত উপজেলাগুলোতে বিজিবি এই অভিযান পরিচালনা করছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলোতে বিজিবি'র টহল দল সার্বক্ষণিক নজরদারি করছে। সীমান্ত এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে ২৪ ঘণ্টা ধরে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এই বিষয়ে বলেন, “অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের পাশাপাশি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে কোনো ব্যক্তি কোনোভাবেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে।”

কমান্ডিং অফিসার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি সাধারণ জনগণকে যেকোনো গোপন তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন এবং তথ্য প্রদানকারী ব্যক্তিদের পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি'র এই কৌশলগত দক্ষতা এবং সাহসিকতাপূর্ণ পদক্ষেপটি একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিশেষ অভিযানের মাধ্যমে লালমনিরহাট সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যায়।