সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

হাতীবান্ধায় ৮২টি পরিবারের মাঝে টিন ও নগদ অর্থের চেক বিতরণ


মোঃ নজরুল ইসলাম

eshomoy.com || 2026-06-20
হাতীবান্ধায় ৮২টি পরিবারের মাঝে টিন ও নগদ অর্থের চেক বিতরণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক, কৃষি উপকরণ এবং শিশুদের জন্য ভালোবাসা কিটস বক্স বিতরণ করা হয়েছে।

‎শনিবার (২০ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

‎অনুষ্ঠানে উপজেলার ৮২টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯১ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ ও মেরামতের জন্য মোট ২ লাখ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, সার ও ফলজ গাছের চারা   বিতরণ করা হয়। একই সঙ্গে শিশুদের জন্য ভালোবাসা কিটস বক্সও প্রদান করা হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব উত্তম কুমার নন্দী, বিএনপি’র হাতীবান্ধা উপজেলা শাখার সদস্য সচিব মো. মোশারফ হোসেন সহ

‎মোঃ আফজাল হোসেন এম. সাইদুজ্জামান কোয়েল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আমিনুর রহমান, মো. রুবেল মিয়া এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা।