সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

হাতীবান্ধায় বন কর্মকর্তার বাসভবনের ওপর দুই শালগাছ, আতঙ্কে পরিবার

মূল ফটকের প্রবেশপথেও একটি গাছ, দ্রুত অপসারণের দাবি


মোঃ নজরুল ইসলাম

eshomoy.com || 2026-08-27
হাতীবান্ধায় বন কর্মকর্তার বাসভবনের ওপর দুই শালগাছ, আতঙ্কে পরিবার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শালবন এলাকায় বন বিভাগের সরকারি আবাসিক ভবনের ওপর পড়ে রয়েছে দুটি বড় শালগাছ। দীর্ঘদিন ধরে গাছ দুটি এ অবস্থায় থাকায় ভবনে বসবাসকারী বন কর্মকর্তা ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে একটি গাছ পড়ে আছে মূল ফটকের প্রবেশপথে। এতে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
‎বুধবার (২৬ আগস্ট) বিকেলে সরেজমিনে শালবন এলাকায় গিয়ে দেখা যায়, বন কর্মকর্তার সরকারি বাসভবনের টিনের চালের ওপর দুটি বড় শালগাছ পড়ে রয়েছে। এতে ছাদ ও ভবনের কাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। অপর একটি গাছ মূল ফটকের প্রবেশপথের রাস্তায় পড়ে থাকায় যানবাহন ও মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
‎বন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ওই আবাসিক ভবনে পরিবার নিয়ে বসবাস করেন বন কর্মকর্তা খায়রুল ইসলাম। ঝড়-বৃষ্টি কিংবা দমকা বাতাসে পড়ে থাকা গাছের ডালপালা বা অংশবিশেষ ভেঙে নিচে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি টিনের ছাদের ওপর থাকা গাছের ভারে ভবনের ছাদ ও কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
‎বন কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, “গাছ দুটি পড়ে থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
‎স্থানীয় বাসিন্দারা জানান, বসতবাড়ির ওপর ও প্রবেশপথে বড় গাছগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও এখনো অপসারণ করা হয়নি। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। দ্রুত গাছগুলো অপসারণের পাশাপাশি ভবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
‎স্থানীয়দের আরও দাবি, শালবন এলাকায় ঝুঁকিপূর্ণ ও মরণাপন্ন গাছগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি আবাসিক ভবনে বসবাসকারী বন কর্মকর্তা ও তাঁর পরিবারের নিরাপত্তার কথা বিবেচনায় করে পড়ে থাকা গাছগুলো দ্রুত অপসারণ করার দাবিও জানান তারা ।