সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারীতে স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু ।


মোঃ বিপুল ইসলাম,স্টাফ রিপোর্টার।

eshomoy.com || 2024-04-10
লালমনিরহাটের আদিতমারীতে  স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু ।

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় পারিবারিক কলহের জেরে ধরে স্বামীর থাপ্পড়ে  লাভলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জোবায়দুলকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার  সাপ্টিবাড়ি ইউনিয়নের মোক্তারটারী এলাকায় এ ঘটনা ঘটে। লাভলী বেগম একই ইউনিয়নের তালেব মুন্সির মেয়ে। জোবায়দুল ইসলাম ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জোবায়দুল স্ত্রীকে চড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত লাভলীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার ও তার স্বামী জোবায়দুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।