সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

যুব শক্তি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঠান্ডা পানির শরবত ও স্যালাইন বিতরণ।


মোঃ বিপুল ইসলাম- স্টাফ রিপোর্টার।

eshomoy.com || 2024-05-02
যুব শক্তি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঠান্ডা পানির শরবত ও স্যালাইন বিতরণ।

বৃষ্টি না হওয়ার ফলে তাপপ্রবাহ বেড়েই চলেছে। দেশে অন্যান্য জেলার নেয় উত্তর অঞ্চলের লালমনিরহাট জেলায় টানা তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। ঠিক তারেই ধারাবাহিকতায় যুব শক্তি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে লালমনিরহাট সদরের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের শিমুলতলা এলাকায়  বৈরী আবহাওয়ার কারণে শ্রম জীবীমানুষ ও সাধারণ পথচারী ব্যক্তিদের তৃষ্ণা নিবারণে জন্য ঠান্ডা পানির শরবত ও খাবার স্যালাইন  বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার (২ মে) বেলা ১ টায় ।

সামাজিক সেবামূলক এ মহতী কার্যক্রমে 

উপস্থিত ছিলেন যুব শক্তি সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও তালুক মৃত্তিঙ্গা (বিএম) কলেজের অধ্যাপক এ.বি এম ফিরোজ সিদ্দিকী আপেল।  যুব শক্তি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক মুছা মোর্শেদ। যুব শক্তি সমাজ কল্যাণ সংস্থার অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক মোঃ বিপুল ইসলাম। লালমনিরহাট সদরের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও যুব শক্তি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য, শফিকুল ইসলাম মান্না। উক্ত বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন,যুব শক্তি সমাজ কল্যাণ সংস্থা সভাপতি - মোঃ জিয়াউর রহমান জিয়া ও গৃহসজ্জা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাইজিদ আদম সাজু সহ উক্ত সংস্থা অন্যতম সদস্যবৃন্দ।