সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

চাকরি দেয়ার আশ্বাসে কোটি টাকা হাতিয়ে নেওয়ার এক চক্রের প্রধান গ্রেফতার।


মোঃ বিপুল ইসলাম স্টাফ রিপোর্টার।

eshomoy.com || 2024-05-04
চাকরি দেয়ার আশ্বাসে কোটি টাকা হাতিয়ে নেওয়ার  এক চক্রের প্রধান  গ্রেফতার।

চাকরি দেয়ার আশ্বাসে ভুয়া নিয়োগ পরীক্ষা গ্রহণ ও নিয়োগপত্র দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া এক চক্রের প্রধান প্রতারককে গ্রেফতার করেছে লালমনিরহাট থানা পুলিশ।

তথ্য প্রযুক্তির সাহায্যে লালমনিরহাট থানা পুলিশ গত বুধবার রাতে ঢাকার উত্তরা থানা এলাকায় অভিযান চালিয়ে শিবলু লোমান চৌধুরী নামে ওই প্রতারককে গ্রেফতার করে। পরে আসামিকে ঢাকা থেকে লালমনিরহাট এনে শুক্রবার (৩ মে) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার হওয়া শিবলুর বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকায়।

জানা যায়, প্রতারক শিবলু লোমান চৌধুরী নিজেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা প্রধান কার্যালয়ের ডিজির এপিএস পরিচয় দিয়ে চাকরির প্রলোভনের ফাঁদ পাতে। এ জন্য সে সুকৌশলে লালমনিরহাটসহ বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক তৈরি করে এবং বিভিন্ন মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগীরা জানান, চাকরি দেয়ার কথা বলে কৌশলে টাকা নিয়ে ঢাকা কৃষি অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয় তাদেরকে। পরে চাকরিতে যোগদানের জন্য নিয়োগপত্র দেয়া হয়। কিন্তু যোগদানের দিন নিয়োগপত্র নিয়ে গেলে আজ কাল করে হয়রানি করেন। তাই গ্রেফতারকৃত শিবলুকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী মিজানুর রহমান।

 এ প্রতারণা মামলার অন্যান্য আসামিরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা থানার স্বর্ণগড়া এলাকার মৃত আ. জলিলের ছেলে রফিকুল ইসলাম আফজাল (৪৩), ঢাকার বাড্ডা থানার মতিঝিল বনশ্রী ই ব্লকের কামাল হোসেন (৪০), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বসন্তবাগ এলাকার দলিলুর রহমানের ছেলে বাপ্পী (৩৫), রংপুর জেলার পীরগাছা থানার আমিনটারী এলাকার আ. খালেকের ছেলে আলমগীর হোসেন (৪০) এবং দলিলুর রহমান (৬০) যার পরিচয় অজ্ঞাত।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেয়ার কথা বলে তাদের সঙ্গে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে শিবলু নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত শিবলু লোমান চৌধুরী নিজেকে সাবেক সেনা সদস্য বলে দাবি করেন।