সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটের ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ ০৫ মাদক কারবারি গ্রেফতার।


মোঃ বিপুল ইসলাম , স্টাফ রিপোর্টার।

eshomoy.com || 2024-07-02
লালমনিরহাটের ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ ০৫ মাদক কারবারি গ্রেফতার।

লালমনিরহাট জেলার  কালীগঞ্জ উপজেলার কৃষ্ণ কিশোরদল গ্রাম থেকে নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে RAB ১৩ এর একটি অভিযানিক দল।এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ১৪৮ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র।

র‌্যবের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১ জুলাই র্যাব ১৩ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কৃষ্ণ কিশোর দলগ্রামস্থ আসামী ফনি ভুষনের বাড়ী থেকে তাকে সহ আর ০৪ জন মাদক ব্যবসায়ীকে তল্লাসী করে ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।ফনিভুষণ স্থানীয় মৃত অমূল্য রায়ের ছেলে।চার নারী মাদক কারবারী হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার আব্দুল করিমের স্ত্রী পারুল (৪৫)। একই উপজেলার আমেনা ও জাহানারা বেগম।আমেনা খাসুরিয়া গ্রামের মোকছেদ আলীর মেয়ে, পারুল মংলা বাজার এলাকার মোস্তফা মন্ডলের স্ত্রী। অপর নারী নুরজাহান( ৪০) রংপুর জেলার বদরগন্জ থানার বালুয়া ঘাট গ্রামের রফিকুলের স্ত্রী। গ্রেফতার কৃত আসামিগণের সাথে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও হাসুয়া ও দা উদ্ধার হয়। আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে।এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।