সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : লালমনিরহাট

তিস্তায় ভেসে আসা মেহেদী রাঙা দুই হাত বাঁধা সেই তরুণীর পরিচয় মিলেছে।


মোঃ বিপুল ইসলাম , স্টাফ রিপোর্টার।

eshomoy.com || 2024-09-23
তিস্তায় ভেসে আসা মেহেদী রাঙা দুই হাত বাঁধা সেই তরুণীর পরিচয় মিলেছে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীতে পাওয়া মেহেদি রাঙানো দুই হাত বাঁধা তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তা নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়,নিহত তরুণীর নাম জোসনা। তিনি নীলফামারী জেলার ডিমলা থানার খড়িবাড়ী এলাকার জহির আলীর স্কুল পড়ুয়া মেয়ে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন ওই তরুণী। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ১৯ দিন আগে একই জেলার চাপানী এলাকার জহিদ মিয়ার সঙ্গে বিয়ে হয় জোসনার। বিয়ের পরে চাচাতো বোনের বিয়ের দাওয়াত খেতে নিজ বাড়িতে এসেছিলেন জোসনা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিখোঁজ হন জোসনা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে তাদের সন্দেহ হয় যে, জোসনা তার ছেলে বন্ধুর সঙ্গে পালিয়েছেন। এদিকে, নিখোঁজের পর তিস্তা নদীর তীব্র স্রোতে ভেসে মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তার চরে ওই মরদেহ আটকে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন ও আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।জোসনার দুই হাত পিঠমোড়া করে বাঁধা ছিল। গলায় সিলভার রঙের মালা। মুখমণ্ডল ছিল ঝলসে যাওয়া। পরনে ছিল কালো রঙের জামা ও পায়জামা। তাঁর দুই হাত মেহেদি দিয়ে রাঙানো ছিল। ইংরেজিতে লেখা ‘আই লাভ ইউ’।

এলাকাবাসীর দাবি সঠিক তদন্ত করলে  প্রকৃত অপরাধীকে জানা যাবে। 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ হিমঘরে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনকে হস্তান্তর করা হবে।  জোসনার মৃত্যুর ঘটনায় আদিতমারী থানায় একটি ইউডি মামলা হয়েছে। এটির তদন্ত হচ্ছে বলে জানান ওসি।