কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও মহড়া অনুষ্ঠিত
সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকাণ্ডে করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুপার্ক মাঠে এ আয়োজন করা হয়। মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মহড়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল ইসলাম,রাজারহাট উপজেলা বিএনপি'র (ভারপ্রাপ্ত) আহ্বায়ক এ্যাড: মো: সফিকুল ইসলাম,রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো: কফিল উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী,মৎস্য কর্মকর্তা এমদাদুল হক,পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়,উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ মন্ডল,উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা,
রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আবু তাহের,রাজারহাট সাংবাদিক ফোরামের সদস্য সচিব সোহেল রানাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান।