সিএনজি‘র চাঁদা আদায়কে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে লাঠিসোঠা নিয়ে ধাওয়া
পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জাহাঙ্গীর সহ উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে। এই ঘটনায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরে ৯৯৯ লাইনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রবিবার দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোড়ে সিএনজি স্টেশনে এঘটনাটি ঘটে। স্থানীয় ও প্রত্যেক্ষদর্শিরা জানান, দীর্ঘদিন ধরে সিএনজির মালিকদের কাছ থেকে
বিভিন্ন অজুহাতে প্রভাবশালি ব্যক্তিদের
নির্দেশে গাড়ি প্রতি ১৫০ টাকা ও একজন শ্রমিকের জন্য দৈনিক ৩০ টাকা করে চাঁদা আদায় করে আসতো। সম্প্রতি এক সংসদ সদস্যের নির্দেশে চাঁদা আদায় বন্ধ করে দেওয়া হয় ওই স্থানে।পড়ে আবার এক সপ্তাহ পর ওই সংসদ সদস্যের
প্রতিনিধিসহ তার লোকজন ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় নেতার সহযোগিতায় ওই সিএনজি স্টেশন দখল করে এবং নতুন করে কৌশলে চাঁদা আদায় শুরু করেন। পড়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায় ওই স্থানে থাকা
জাহাঙ্গীর নামে একজনকে বেধরক মারপিঠ করে চাঁদাবাজা গন। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি তদন্ত মুশাহেদ খান বলেন, আমরা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি শান্ত করি। তবে এঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাইনি।