সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : গাইবান্ধা

পলাশবাড়ী সরকারি গুদাম থেকে চাল-গম আত্মসাতের ঘটনায় শ্রমিকদের সংবাদ সম্মেলন


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2024-06-20 ৭ঃ২৫
পলাশবাড়ী সরকারি গুদাম থেকে চাল-গম আত্মসাতের ঘটনায়  শ্রমিকদের সংবাদ সম্মেলন

পলাশবাড়ী সরকারি গুদাম থেকে চাল-গম আত্মসাতের ঘটনায়  শ্রমিকদের সংবাদ সম্মেলন




গাইবান্ধার পলাশবাড়ী সরকারী খাদ্য গুদাম হইতে ১৯৯ মেট্রিক চাল ও গম  তৎকালিন গুদাম কর্মকর্তা আব্দুল্যা আল মামুন আত্মসাৎ করলেও এর দায়ভার শ্রমিকদের উপর চাপানোর অপচেষ্টাসহ শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


আজ বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আত্মসাৎকৃত এই চাল গুদাম থেকে না হলেও কতিপয় চিহ্নিত অসাধু ব্যবসায়ীদের সহযোগিতায় কাগজে কলমে মিলারদের নামে বিল করে উক্ত চাল গম আত্মসাৎ করেছেন তৎকালিন গুদাম কর্মকর্তা আব্দুল্যা আল মামুন।


সস্প্রতি উক্ত ঘটনাকে ধামাচাপা দিতে শ্রমিক সর্দার ও শ্রমিকদের উপর দায় চাপিয়ে দিয়ে  শ্রমিক ছটাইয়ের অপচেষ্টা চলছে।


তিনি আরো বলেন,  পলাশবাড়ী সরকারি এলএসডি খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়ন রেজিঃ-রাজ: ৩১২ এর সদস্যরা দীর্ঘ ৪২ বৎসর যাবৎ সুনামের সহিত সরকারি  বিভিন্ন দায়িত্ব বিশ্বস্ততার সহিত পরিচালনা করে আসছে। কাগজে কলমে চাল ও গম চুরির ঘটনা ধামাচাপা দিতে কতিপয় কর্মকর্তা শ্রমিকদের উপর এই দোষ চাপিয়ে দিচ্ছেন, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমারা প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।


উল্লেখ্য, উক্ত প্রকৃত ঘটনা আড়াল করতে তৎকালীন গুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মেমোরিসহ সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছেন।