সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : গাইবান্ধা

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-13
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮২ ফুট রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরনী দাসকে মানিলন্ডারিং আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মামলার অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।