হিলিতে নানা কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
eshomoy.com || 2025-08-19
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা|ইসময়|
দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল ইসলাম, পৌর কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জেএইচ/ইডি