সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : দিনাজপুর

দিনদুপুরে ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-12
দিনদুপুরে ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

মহাখালীতে আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট–সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে প্রায় ৩০ থেকে ৪০ জন জড়ো হন। তারা সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। পরে অন্যদের আটকের চেষ্টা করলে তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।