নাটোরের বড়াইগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে উপজেলার আহমেদপুর বাজার বাসষ্ট্যান্ড এলাকায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী প্রতিবন্ধীর নাম বাদশা মিয়া। তিনি উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহমেদপুর গ্রামের সালাম এর পুত্র।
আরও পড়ুন-পুলিশ সদস্য নিহত, আরও একজন গ্রেফতার
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান (৩৭)। তিনি বালিয়া দক্ষিনপাড়া গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের উপ-সহকারী পরিদর্শক। বর্তমানে র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন ( র্যাব) হেড কোয়ার্টার বিমান বন্দর এলাকায় কর্মরত আছেন।

মানববন্ধনে বাদশা মিয়া বলেন, আমার ৩৫ বছরের ভোগ দখলকৃত জমিতে মিজানুর রহমান নামের পুলিশ সদস্য দখল করে বাড়ি ঘর নির্মানের চেষ্টা করে। আমি আদালতে নিষেধাজ্ঞা মামলা করলে গত ২৯শে অক্টোবর দুই পক্ষে উকিলের উপস্থিতিতে নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত। কিন্তু মিজানুর রহমান সেই নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার থেকে আবার বাড়ি ঘর নির্মাণ শুরু করেছে।
আরও পড়ুন-দশমিনায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে চাল আত্মসাত এর অভিযোগ
অভিযুক্ত মিজানুর রহমান বলেন, আমি আদালতের নিষেধাজ্ঞা বিষয়ে জানি। আমি তো বাহিরের কাজ করছি না। বাড়ির ভিতরে কিছু কাজ করছি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আবু সিদ্দিক বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে আমার জানা নাই। থানায় কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
ইসময়/একে/এমআরএম