সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নাটোর

লালপুরে ৮টি ফার্মেসিকে জরিমানা


ইমাম হাছাইন পিন্টু

eshomoy.com || 2024-02-12 13:09:00
লালপুরে ৮টি ফার্মেসিকে জরিমানা

লালপুরে মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে জরিমানা

 

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর 

 

 

নাটোরের লালপুরে মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে আট ফার্মেসিকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

লালপুরের গোপালপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান।

 

তিনি জানান, লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই ফার্মেসী, জামিল ফার্মেসী, মেডি ফার্মা , খন্দকার ফার্মেসী, মা মেডিসিন কর্নার, মেসার্স রাসেল ফার্মেসী , খান মেডিকেল স্টোর ও শামীম ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়।পরে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে প্রতিষ্ঠানগুলির মালিকদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় মোট ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনা লালপুর থানা পুলিশের একটি চৌকশ টিম সহায়তা করে বলেও জানান তিনি।