কালাইয়ে আমন মৌসমের সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু
জয়পুরহাটের জেলার কালাই উপজেলায় চলতি আমন মৌসমে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আজ পহেলা ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় কালাই উপজেলা সদরে অবস্হিত সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার নিলিমা আক্তার জাহান।
এ সময় উপস্হিত ছিলেন কালাই উপজেলার খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মোঃ ইমরান,উপস্হিত ছিলেন কালাই সদর খাদ্য গুদামের এল,এস,ডি অপূর্ব রায়হান চঞ্চল, মোলামগাড়ি খাদ্য গুদামের ইনচার্জ এনামুল হক,বিএনপি নেতা আনিছুর রহমান, কালাইয়ের মিলার মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি মোঃ হুমায়ন তালুকদার সহ অন্যান্ন মিলারেরা।
এবার কালাই উপজেলার দুইটি খাদ্য গুদামে সরকার ২১৯২ মেট্রিকটন সিদ্ধচাল৪৭ টাকা দরে,ধান ৮২৮ মেট্রিকটন ধান ৩৩ টাকা দরে এবং আতব ২২৬ মেট্রিকটন ৪৬ টাকা দরে সংগ্রহ করবেন।সংগ্রহ কার্যক্রম চলবে ২৮/০২/২৫ তারিখ পর্যন্ত।