বিএনপি নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন - সাবেক সচিব আব্দুল বারী
মোঃরবিউল ইসলাম আকন্দ
eshomoy.com || 2025-04-09
বিএনপি নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন - সাবেক সচিব আব্দুল বারী
জয়পুরহাট প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম আকন্দ
জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন,সাবেক প্রধান মন্ত্রী বেগব খালেদা জিয়ার কার্যালয়ের প্রশাসন কর্মকর্তা, সাবেক ঢাকা জেলার ডিসি, ঢাকা বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব এবং জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো.আব্দুল বারী।
বুধবার ( ৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং পরবর্তীতে বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
কেন্দ্রীয় যুবদলের ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ঢাকা জেলার ডিসি, ঢাকা বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব এবং জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো.আব্দুল বারী।
এ সময় তার সহধর্মিণী মোছাঃনাজমা আরা বেগম ও সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতি চারণ করেন।
এছাড়াও কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, আহাম্মেদাবাদ ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, বিএনপি নেতা আমিনুল ইসলাম. মানিক. মাহবুব আলম, রমজান আশরাফ হোসেন সহ স্থানীয় বিএনপি নেতার বক্তব্য রাখেন।
এসময় সাবেক এই সচিব আব্দুল বারি সাধারণ মানুষ ও নেতা কর্মীদের মাঝে তার শিক্ষা, রাজনৈতিক ও কর্মজীবন নিয়ে আলোচনা করেন।তিনি স্মৃতি চারণ করে আওয়ামীলীগ সরকারের দ্বার তার প্রতি হওয়া নির্তাতনের ঘটনা তুলে ধরেন।এছাড়া তিনি ভবিষতে জয়পুরহাট তথা বাংলাদেশ বিনির্মানে যে সপ্ন দেখছেন সেটা সকলের মাঝে তুলে ধরেন।
এসময় বিএনপির জেলা উপজেলা ও ইউনিয়নের বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তার পরিবারের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।