কালাই প্রেসক্লাবের পক্ষ থেকে কৃষি কর্মকর্তাকে অশ্রুশিক্ত বিদায় সংবর্ধনা
জয়পুরহাটের কালাই উপজেলার কালাই প্রেসক্লাবের উদ্দোগে কালাইয়ের হাস্যউজ্জল প্রণবন্ত কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় এর প্রোমোশন জনিত বদলির কারণে সংবর্ধনা দেওয়া হয়।২৮ জুন শনিবার বেলা ১১ ঘটিকায় কালাই বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্হিত কালাই প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়,সংবর্ধনায় কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সেলিম সরোয়ার শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখার রহমান,আরো উপস্হিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হাসান,এছাড়া কালাই প্রেসক্লাবের সিনির সহ সভাপতি কাজি তানভিরুল ইসলাম রিগ্যান উপস্হিত ছিলেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিউজ্জামান তালুকদার ডলার,সহ প্রেসক্লাবটির অন্যান্ন সদস্যগণ এসময় সকলে কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়ের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করে তার সার্বিক মঙ্গল কামনা করেন।কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় অশ্রু শিক্ত কন্ঠে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সারাজীবন তার এ কালাই কর্মক্ষেত্র মনে রাখবেন।