সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জয়পুরহাট

তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ


রাশেদ ইসলাম, জয়পুরহাট প্রতিনিধিঃ

eshomoy.com || 2026-09-09
তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ





ভোটার তালিকা হালনাগাদ শেষ। তফসিল ঘোষণার আগেই গরম হয়ে উঠেছে ৪ নম্বর বড়াইল ইউনিয়নের রাজনীতির মাঠ। বিএনপির একক প্রার্থী দেওয়ার ঘোষণার মধ্যেই মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা।


আর এরই ধারাবাহিকতায় নিজ গ্রামের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বিশাল মতবিনিময় সভা করলেন বিএনপি নেতা মশিউর রহমান মুর্শিদ।


মঙ্গলবার ৮ সেপ্টেম্বর বড়াইল ইউনিয়নের হিন্দা পশ্চিম ইটাইল গ্রামে আব্দুর রহমান মন্ডলের বাড়িতে পরিণত হয় জনসমুদ্রে। নারী-পুরুষের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো এলাকা।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হামিদুল ইসলাম মন্ডল। সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী।


সভায় বক্তব্য রাখেন আনিসুর রহমান, তসলিমা, রাজিয়া, কামরুজ্জামান লিটন, সোহরাব মাস্টার, আজিজুল হক, ইউনুস আলী, দিলবর, কালাম ও তসলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।


বক্তারা একবাক্যে বলেন, "মশিউর রহমান মুর্শিদের মতো ত্যাগী ও জনবান্ধব নেতাকেই বড়াইল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।" আগামী নির্বাচনে তার পাশে থেকে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের বড়াইল ইউনিয়ন আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন চৌধুরী সহ ওয়ার্ড বিএনপির নেতারা।


মশিউর রহমান মুর্শিদ আবেগাপ্লুত কন্ঠে বলেন, "আমি বড়াইল ইউনিয়নের মাটি ও মানুষের সন্তান। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে দল-মতের উর্ধ্বে উঠে ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।"


তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।


তফসিলের আগেই এমন গণজোয়ার দেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।