সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জয়পুরহাট

র‍্যাবের যৌথ পৃথক দুইটি অভিযানে হত্যা মামলা ও অপহরণ মামলার আসামি আটক

র‍্যাবের যৌথ পৃথক দুইটি অভিযানে হত্যা মামলা ও অপহরণ মামলার আসামি আটক


মোঃরবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2024-03-26
র‍্যাবের যৌথ পৃথক দুইটি অভিযানে হত্যা মামলা ও অপহরণ মামলার আসামি আটক

জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি -৩ জয়পুরহাট ক্যাম্প গৃহবধু আয়না হত্যা মামলার মূল পরিকল্পনাকারী শাশুড়ী আমেনা, স্বামী এরশাদ ও দেবর শাকিল'কে ঢাকার আদাবর থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব।

অপর আর একটি অভিযানে ১৫ বছরের নাবালিকা ছাদিয়া কে অপহরণ; অপহরনকারী নান্নুকে গাজীপুরের টঙ্গীপূর্ব বাইগারটেক থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব।

হত্যা মামলা সমন্ধে জানা যায় গত ১২ মার্চ ২০২৪ তারিখ ধামুইরহাট উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের নরুল আমিন ওরফে এরশাদ এর স্ত্রী মহসিনা খাতুন ওরফে আয়না (৩০) কে ভোর রাতে বাড়ীর পূর্ব পার্শ্বে একটি আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।

পরবর্তীতে পরিবারের লোকজন থানা পুলিশ কে খবর দিলে সকালে পুলিশ লাশ উদ্ধার করে। উল্লেখ্য, মৃত আয়না আক্তারের সাথে তার শাশুড়ী আমেনা, স্বামী এরশাদ ও দেবর শাকিল এর সাথে প্রায়ই বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা, সোফা সেট, আলমীরা ও খাট ইত্যাদি আনার জন্য বিরোধ লেগেই থাকতো।

বিরোধের জের ধরে হত্যার মূল পরিকল্পনাকারী শাশুড়ী আমেনা, স্বামী এরশাদ, দেবর শাকিল এবং আমেনার জামাতা বিদ্যুৎ তাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আম গাছে ঝুলিয়ে রেখেছে বলে জানান মৃতের স্বজনরা। মৃতের চাচা আব্দুল হামিদ বাদী হয়ে ধামুইরহাট থানায় ভাতিজিকে শ্বাসরোধে হত্যার দ্বায়ে একটি হত্যা মামলা রুজু করেন।

মামলার রুজু হওয়ার পর থেকেই শাশুড়ী আমেনা, স্বামী এরশাদ, দেবর শাকিল ও আমেনার জামাতা বিদ্যুৎ আত্ম গোপনে চলে গেলে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গত ২৩-৩-২০২৪ তারিখে আমেনার জামাতা বিদ্যুৎ কে নওগাঁর ধামুইরহাটের গোপিরামপুর থেকে গ্রেফতার করে এবং আমেনা, এরশাদ ও শাকিল কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

পরবর্তীতে র‌্যাব-২, সিপিসি-১ এর সহায়তায় হত্যার মূল পরিকল্পনাকারী আমেনা, স্বামী এরশাদ ও দেবর শাকিল কে ঢাকা জেলার আদাবর থানাধীন সুনিবির হাউজিং এলাকায় আতœগোপনে থাকাকালে ২৬-৩-২০২৪ ইং তারিখে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অপর অপহরণ মামলা ঘটনা সূত্রে জানা যায়, মোছাঃ ছাদিয়া জান্নাত (১৫) মহাদেবপুর কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। গত ২৪-৯-২০২৩ ইং ১০.০০ ঘটিকায় ভিকটিম ছাদিয়া মহাদেবপুর কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর পৌছিলে অপহরণকারী মোঃ নান্নুসহ আরও কয়েকজন তার মুখ চেপে ধরে সিএনজিতে উঠিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।