বিশ্ব পাসপোর্ট শক্তিমানের তালিকায় (Henley Passport Index 2025) বাংলাদেশ চার ধাপ উন্নতি করে ৯৭তম স্থান থেকে উঠে এসেছে ৯৩তম স্থানে।
একইসঙ্গে, আরেকটি আন্তর্জাতিক সূচক (Nomad Passport Index) অনুযায়ী, বাংলাদেশ এক ধাপ এগিয়ে বর্তমানে রয়েছে ১৮১তম অবস্থানে।
???? এসব সূচকে পাসপোর্ট র্যাঙ্ক নির্ধারণ করা হয়— কোন দেশের নাগরিকরা কতগুলো দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন, সেটির ভিত্তিতে।
বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৪২টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভালে প্রবেশ করতে পারেন।
✅ প্রতিবেশী ভারতের অবস্থান এই সূচকে ৮০তম এবং পাকিস্তানের অবস্থান ১০৪তম।
বিশ্বে বর্তমানে জাপান, সিঙ্গাপুর, ফ্রান্সসহ কয়েকটি দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত।
????বাংলাদেশি পাসপোর্টের এই উন্নতি বিদেশে যাতায়াত ও বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক বার্তা বহন করে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।