সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : প্রযুক্তি

স্যামসাং নিয়ে এলো ‘গ্যালাক্সি এআই’


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-09 20:05:00
স্যামসাং নিয়ে এলো ‘গ্যালাক্সি এআই’

বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানি বা টেক জায়ান্টগুলোর মধ্যে চলছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রতিযোগিতা। সেই ধারাবাহিকতায় এবার স্যামসাং নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এআই’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব ফিচার।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৪ সালের শুরুতেই বাজারে আসবে তাদের গ্যালাক্সি এআই। ধারণা করা হচ্ছে, স্যামসাংয়ের ‘এস ২৪’ সিরিজের ফোনের সঙ্গে আসতে পারে ফিচারটি।

প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লাইভ কল অনুবাদের বিশেষ সুবিধা পাওয়া যাবে গ্যালাক্সি এআই-তে। এছাড়া স্যামসাংয়ের আগের মডেলের ফোনগুলোর তুলনায় এটি আরও অত্যাধুনিক ফিচারযুক্ত ও ইউজার ফ্রেন্ডলি হবে। তবে ব্যবহারকারীর ফোনে যোগাযোগের পদ্ধতির কাঠামোগত পরিবর্তন আসবে। 

আরও পড়ুন-  মহাবিশ্বের সবচেয়ে পুরনো ‘ব্ল্যাক হোল’ আবিষ্কার

স্যামসাং গ্যালাক্সিতে রয়েছে অন-ডিভাইস এআই এবং ক্লাউড-বেসড এআই। অন-ডিভাইস এআইয়ের মাধ্যমে এটি যেকোনো পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করে প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীকে উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 

অন্যদিকে ক্লাউড-বেসড এআইয়ের মাধ্যমে দূরবর্তী ক্লাউড সার্ভারের প্রয়োজন ছাড়াই স্মার্ট ডিভাইস একে অপরের থেকে ডেটা সংগ্রহ করতে পারে।
স্যামসাং গ্যালাক্সি নিরাপত্তা এবং গোপনীয়তার দিক দিয়ে অন্যান্য সব ডিভাইস থেকে এগিয়ে আছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

ইসময়/একে/এমআরএম