মেসেজিং অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এটি আমাদের অনেক কাজকে অনেক সহজ করে দিয়েছে। হোয়াটসঅ্যাপ অনেক অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়। তাই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ ক্রমাগত নতুন নতুন ফিচার যোগ করছে।
এরই ধারাবাহিকতায় এবার নতুন ফিচারে ব্যবহারকারীদের সুরক্ষার ওপর জোর দেয়া হবে। নিয়ম ভাঙলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে। ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ।