সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : প্রযুক্তি

ফাইভজি যুগে প্রবেশ করতে যাচ্ছে আজ


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-12-12
ফাইভজি যুগে প্রবেশ করতে যাচ্ছে আজ

 


বাংলাদেশ ফাইভজি যুগে প্রবেশ করতে যাচ্ছে। দেশের ৬টি স্থানে পরীক্ষামূলকভাবে চালু হবে সেবাটি জাতীয় স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়াসহ। পঞ্চম প্রজন্মের এ টেলিকম সেবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় । পরীক্ষামূলক সময়ে ফোরজি সিমেই মিলবে ফাইভজি সেবা বলছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

 

 


আরো একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ বিজয়ের মাসে প্রযুক্তি ক্ষেত্রে। ১২ ডিসেম্বর (রোববার) আজ চালু হচ্ছে পঞ্চম প্রজন্মের টেলিকম বিশ্বের নবম দেশ হিসেবে।

 

 

পরীক্ষামূলকভাবে জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি-৩২,জাতীয় স্মৃতিসৌধ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চালু হচ্ছে ফাইভজি সেবা, শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে। টেলিটকের নির্দিষ্ট কিছু গ্রাহকের ফোরজি সিম ফাইভজিতে সংক্রিয় করে দেওয়া হবে প্রথম পর্যায়ে। তবে অবশ্যই ফাইভজি হতে হবে হ্যান্ডসেটটি।

 

 


ফাইভজির বাণিজ্যিক কার্যক্রম চালু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। মার্চে হবে তরঙ্গ নিলাম। একই মাসে বাজারে আসবে দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত ফাইভজি হ্যান্ডসেট -এ সময় জানান মন্ত্রী মোস্তাফা জব্বার।

 

 

৪৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে সরকার দেশে বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা চালু করতে। যার মধ্যে টেলিটক বিনামূল্যে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে ।