সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ


আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-

eshomoy.com || 2025-06-22
বগুড়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ

“শিক্ষা, ঐক্য, প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকালে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় এ কর্মসূচি বাস্তবায়নে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম,আর হাসান পলাশ এর দিক নির্দেশনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি অলিউল ইসলাম। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও নাহিদ হাসান। সহ সাধারণ সম্পাদক রনি আহম্মেদ রুমান। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জনি সরকার রাজন।

শিক্ষা সামগ্রী বিতরণের সময় ছাত্রনেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৫ নম্বর দফা—শিক্ষা ব্যবস্থার সংস্কার ও আধুনিকীকরণের রূপরেখা আমাদের পথপ্রদর্শক। আমরা সেই দফার আলোকে একটি সময়োপযোগী, বিজ্ঞানমনস্ক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা করি।

সহ-সাধারণ সম্পাদক রনি আহমেদ রোমান বলেন, "শিক্ষা, ঐক্য, প্রগতির এই স্লোগান শুধু একটি বার্তা নয়—এটি ছাত্রদলের একটি নীতি ও দর্শন। আমরা চাই শিক্ষিত, সচেতন ও সংগঠিত একটি ছাত্র সমাজ গড়ে উঠুক, যারা দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে উপস্থিত শিক্ষার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।