দলীয় আমীর ডা. শফিকুর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল ৮ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের ২ নং বাইপাসে প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন- নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেলন এমপি: দক্ষতার পরিচয় দিলেন উপজেলা প্রকৌশলী
সমাবেশে শাজাহানপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল লতিব বলেন,আওয়ামী সরকারের দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশের জনগণ এক দুর্যোগপূর্ণ ক্রান্তিকাল অতিবাহিত করছে।

অবৈধভাবে ক্ষমতা দখলকারী এ সরকার বাংলাদেশকে আজ সারাবিশ্বের প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়ে দিয়েছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি ঝুঁকিপুর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এছাড়া শাজাহানপুর উপজেলা সেক্রেটারির মাওলানা শহিদুল ইসলাম বলেন, অবাধ , সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার দিতে হবে। জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সহ সকল রাজনৈতিক নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি না করা হয় তাহলে কঠিন আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে।
বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ইসময়/আরএম/এমআরএম