বগুড়ায় দুর্বৃত্তদের ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নেওয়া রতন মিরাজুল ইসলাম কাবিলা (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলা সদরের এরুলিয়া খন্দকারপাড়ায় মসজিদের ভেতর তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত কাবিলা বগুড়া সদরের এরুলিয়া জিলাদারপাড়ার মৃত শাবদুল জিলাদারের ছেলে। তিনি মাংসের দোকানের কর্মচারী ছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে ওই মসজিদের মুয়াজ্জিন ক্বারী মোঃ আসলাম হোসেন জানান, তিনি শুক্রবার ভোর ৪ টা ২০ মিনিটে মসজিদের মাইকে ফজরের আজান দেন। এরপর তিনি টয়লেটে ঢোঁকেন। টয়লেটে ঢোঁকার পরপরই মসজিদের ভেতরে কোপাকুপির শব্দ পান। পরে টয়লেট শেষ করে মসজিদে এসে একটি রক্তাক্ত লাশ দেখতে পান। এরপর মসজিদের মাইকে সেটা সবাইকে জানিয়ে দেন। খবর পেয়ে লোকজন এসে কাবিলার লাশ উদ্ধার করেন।
হত্যার কারণ বলতে গিয়ে নিহত কাবিলার স্ত্রী সুমাইয়া (২৫) বলেন , তাদের প্রতিবেশি আমিনুল ও আরিফুল তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে জোর করে ধর্ষন করে। একই সাথে এই ঘটনা চেপে যাওয়ার হুমকি দিয়ে বলে ঘটনা ফাঁস করলে তার স্বামীকে মেরে ফেলা হবে। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন , স্বামীকে ঘটনাটি তিনি জানিয়ে দিলে তার স্বামীর সাথে ধর্ষকদের মারামারি হয়। ওই ঘটনার জেরে অবশেষে মেরেই ফেলা হল তার স্বামীকে। তিনি ঘাতকদের গ্রেফতার ও দৃষ্ঠান্ত মুলক শাস্তি দাবি করেন ।
ঘটনাস্থল পরিদর্শন করে এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম আতিক জানান , পবিত্র শুক্রবার ফজরের ওয়াক্তে একজন নামাজি ব্যক্তিকে নৃশংভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকাবাসি স্তম্ভিত, মর্মাহত। তিনি দ্রæততম সময়ের মধ্যে ঘাতকদের গ্রেফতারের জন্য পুলিশের প্রতি আহব্বান জানান। পুলিশ জানিয়েছে,ঘাতকদের ধরতে চলছে পুলিশের অভিযান ।