সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-

eshomoy.com || 2024-09-16
বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়
ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল ৯ টায় উপজেলার ফকির আব্দুর রহমান মিলনায়তনে বগুড়া জেলা পূর্ব শাখার উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা পূর্ব শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নুরুল হুদা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জনাব গোলাম রব্বানী। সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিনিধি এ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক, প্রধান উপদেষ্টা অধ্যাপক নাজিমউদ্দিন, শাহবন্দীগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, অফিস সম্পাদক সাখাওয়াত হোসেন। নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, ডা: নুরুল আমিন, তরিকুল ইসলাম সহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক এ্যাডভোকেট আতিকুর রহমান তার বক্তব্য বলেন, বাংলাদেশের ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার শ্রমিকের প্রায় ৯৫% শ্রমিক তার কর্ম ক্ষেত্রে বৈষম্যের শিকার। এই বৈষম্যকে রোধ করার জন্য যার যার অবস্থান থেকে উদ্যোগ নেয়ার আহব্বান জানান।