সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ঝিনাইদহ

কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী আটক


কালীগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধি:

eshomoy.com || 2025-04-21
কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের ঢাকালেপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ শিখা রাণী দাস (৩০) নামে এক নারীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

শিখা রাণী দাস কালীগঞ্জ পৌরসভার ঢাকালে পাড়া এলাকার উজ্জল দাসের স্ত্রী। এ সময় বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানকালে ঝিনাইদহ আর্মি ক্যাম্পের মেজর আসিব, এসআই গিয়াসউদ্দিনসহ বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ঢাকালে পাড়া এলাকার উজ্জল দাসের বাড়ি থেকে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় উজ্জল দাস ও তার ভাই উত্তম দাস পলাতক।