সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ঝিনাইদহ

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাগ্নে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত টিপু সুলতানকে মারধর করে এক পা ভেঙে দেয়ায়

ঝিনাইদহে পৌরসভার মেয়র এমপির পিএস কাউন্সিলর সহ ১৪ জনের নামে থানায় মামলা

আটক ৩


জাহাঙ্গীর হোসেন ঝিনাইদহ

eshomoy.com || 2024-03-26
ঝিনাইদহে পৌরসভার মেয়র এমপির পিএস কাউন্সিলর সহ ১৪ জনের নামে থানায় মামলা

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাগ্নে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত টিপু সুলতানকে মারধর করে এক পা ভেঙে দেয়ায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ ১৪ জনের নামে থানায় মামলা হয়েছে। এরপর মেয়রের ছোট ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার দুপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট বোন রিজিয়া বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।মারধরের শিকার টিপু সুলতানের ডান পা ভেঙে গেছে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এজাহারে বেণলা হয়েছে, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করে কালীগঞ্জ শহরের চায়না বেডিং অ্যান্ড কটন শপে পাপস কিনতে যান টিপু। সামনে জায়গা না থাকায় রাস্তার এক পাশে মোটরসাইকেল রেখে দোকানে প্রবেশ করেন। এ সময় পৌরসভার মেয়র আশরাফুল আলম ঘটনাস্থলে গিয়ে এই মোটরসাইকেল কার জানতে চান। তখন টিপু দোকান থেকে বেরিয়ে এসে বলেন মোটরসাইকেলটি আমার।

‘এরপর মেয়র অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। টিপু প্রতিবাদ করলে মেয়র ও তার সঙ্গে থাকা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন তাকে মারধর শুরু করেন। পরে সেখানে মেয়রের ভাই-ভাগ্নেসহ উক্ত আসামিরা উপস্থিত হয়ে পিটিয়ে তার পা ভেঙে দেন।’

পৌর মেয়র আশরাফুল আলমের দাবি, ঘটনার সময় তিনি যানজট নিরসনে রাস্তায় কাজ করছিলেন। রাস্তার ওপর টিপু সুলতানের মোটরসাইকেল রাখা ছিলো। সরাতে বললে তিনিই প্রথমে দুর্ব্যবহার করেন এবং মাথার হেলমেট দিয়ে মারধর করেন