চৌগাছা মহেশপুর সড়কে বয়সাগাড়ি খালের পাশে দুর্ঘটনায় পড়েছে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের ঢাকা মেট্রো ব ১৫-৪৬৪৭ নম্বরের একটি বাস।
আজ রোববার সকাল ৮ টার দিকে পরিবহনটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে পরিবহনর চালক ও হেলপার ছাড়া কোন যাত্রী ছিল না বলে জানা গেছে। দুর্ঘটনায় চালক ও হেলপার মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে ইদ্ধার করে যশোরে নেয়া হয়েছে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ গতি নিয়ে পরিবহনটি চৌগাছা অভিমুখে যাচ্ছিল। ধারনা করা হচ্ছে চালক ঘুমে আচ্ছন্ন ছিলো সেই কারনে এই দুর্ঘটনা।