সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

পরিবারের দিকে সন্দেহের তীর ...

চৌগাছায় এক নারীকে কুপিয়ে ও জবাই করে হত্যা


স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2025-04-09 17:27
চৌগাছায় এক নারীকে কুপিয়ে ও জবাই করে  হত্যা

যশোরের চৌগাছায় নিজ বাড়ীতে কুপিয়ে ও জবাই করে রিক্তা খাতুন (৪০) নামের এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার মশ্মমপুর (ঢেঁকিপোতা) গ্রামে। নিহত রিক্তা খাতুন গ্রামের রোকনুজ্জামান রোকনের দ্বিতীয় স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে। পারিবারিক দ্বন্দের জেরে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাশর্ বর্তী কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের রিক্তা খাতুনের সাথে চৌগাছার গদাধরপুর গ্রামের আজিজুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একে একে তিনটি সন্তান আসে। সংসারের প্রয়োজনের তাগিদে আজিজুর রহমান মালায়েশিয়া যান। তিনি বর্তমানে প্রবাসেই আছেন। এই অবস্থায় সন্তান স্বামী বাদ রেখে বছর খানিক আগে রিক্তা খাতুন ঢেঁকিপোতা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে ট্রাক্টর চালক রোকনুজ্জামান রোকনকে বিয়ে করেন। স্থানীয়রা জানান পরকিয়া সম্পর্কে জড়িয়ে তারা ঘরে সন্তানাদি থাকা সত্বেও বিয়ে করে। রোজনুজ্জামান রোকনের প্রথম স্ত্রীর চার বছরের ছেলে সন্তানসহ মোট ৪টি ছেলে সন্তান আছে। বড় ছেলে সিঙ্গাপুর প্রবাসী এবং তিন ছেলে ও দুই স্ত্রী নিয়ে তিনি গ্রামেই বসবাস করেন। 

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে ঘরের মেঝেতে রক্তাত্ব অবস্থায় রিক্তা খাতুনকে পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। 

স্থানীয়রা আরো জানান, বাড়ীর দুই ধারে পৃথকভাবে দুই স্ত্রী বসবাস করে। দ্বিতীয় স্ত্রীর কারনে বাড়ীতে প্রায় সময় দ্ব›দ্ব লেগেই থাকত। এই অবস্থায় রোকনুজ্জামান রোকন দ্ব›দ্ব এড়ানোর জন্য পাশের গ্রাম মশ্মমপুর গ্রামের প্রাইমারি স্কুলের পাশে দ্বিতীয় স্ত্রীর জন্য বাড়ি নির্মান করছিলেন। বাড়ি নির্মানের কারনে প্রতিদিনই সেখানে যাওয়া আসা করেন তারা। ঘটনার দিন সকালে রিক্তা খাতুন নির্মানাধীন বাড়িতে যান। সেখানে কাজকর্ম সেরে সকালে বাড়িতে গোসল করার জন্য ফিরে আসেন। এ সময় প্রথম স্ত্রী বিলকিচ খাতুন মাংশ কেনার জন্য চৌগাছা বাজারের যান বলে অনেকে জানান। বাড়ীতে এ সময় বড় স্ত্রীর ছেলেরা উপস্থিত ছিল বলে অনেকে জানান।

আশেপাশের লোকজন জানান, পারিবারিক দ্বন্দ্বের কারনে এই হত্যাকান্ড ঘটেছে। তাদের বাড়িতে দ্বিতীয় পক্ষের বউকে নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকত। তবে বাড়ীতে ছেলেরা থাকা অবস্থায় প্রথম স্ত্রী বিলকিচ বেগম বাজারে কেনো মাংশ কিনতে গেলেন তা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। অনেকে প্রশ্ন তোলের এই হত্যাকান্ডের বিষয়ে কি প্রথম স্ত্রী জানতেন? অনেকে বলেন পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড ঘটেছে। হত্যাকান্ডের সাথে সাথে ওই বাড়ির সকল সদস্য চলে যান আত্মগোপনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ এখনো বাড়িতে ফেরেনি বলে জানা গেছে।    

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, তবে প্রতিবেশি ও স্থানীরা ছাড়া বাড়ির কাউকে পাওয়া যায়নি। মুটামুটি আমরা নিশ্চিত হয়েছি যে পারিবারিক দ্বন্দের কারনে এই হত্যাকান্ড ঘটেছে। আমরা ঘটনা তদন্তে কাজ শুরু করে দিয়েছি। আশাবাদি দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা যাবে।