সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : যশোর

এবি পার্টির উদ্যোগে অবহেলিত মানুষের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ


স্টাফ রিপোর্টার - মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর)

eshomoy.com || 2025-07-13 11:00
এবি পার্টির উদ্যোগে অবহেলিত মানুষের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ
এবি পার্টির উদ্যোগে চৌগাছায় অবহেলিত মানুষের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ

অবহেলিত নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করতে হলে কল‍্যাণ রাষ্ট্র তৈরি করতে হবে - এবি পার্টি 

আজ ১৩ জুলাই রবিবার যশোরের চৌগাছা আমার বাংলাদেশ পার্টির উপজেলা কার্যালয়ে অবহেলিত মানুষের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, নিগৃহীত নাগরিকদের জন‍্য বাংলাদেশকে কল‍্যাণ রাষ্ট্র তৈরির জন্য সকলকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র ব‍্যবস্থা শুধুমাত্র প্রতিবন্ধী, বিধবা কিংবা বয়স্ক ভাতার দেওয়ার মাধ্যমে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বরং কল‍্যাণ রাষ্ট্র তৈরির মাধ্যমে ধনী গরীবের মধ‍্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দূরত্বের ব‍্যবধান কমিয়ে আনতে হবে। এজন‍্য এবি পার্টি দায় ও দরদের রাজনীতির মাধ্যমে জনগণকে রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। রাষ্ট্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা গেলেই তখন নাগরিকদের ভ‍্যাট ট‍্যাক্সের অর্থে কোন বিশেষ গোষ্ঠী অসীম ক্ষমতাশালী হয়ে উঠবে না । 


এসময় উপস্থিত ছিলেন ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত, চৌগাছা উপজেলার এবি পার্টির সংগঠক সাংবাদিক মেহেদী হাসান শিপলু, এবি যুব পার্টির নেতা হাসান বাবু, নাহিদ ইসলাম সহ আরো অনেকে ।