সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : যশোর

বিএনপি নেতা অ্যাড: মিন্টুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


মাহাবুর রহমান, কেশবপুর,( যশোর)

eshomoy.com || 2025-11-26
বিএনপি নেতা অ্যাড: মিন্টুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত



যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড: বদরুজ্জামান মিন্টুর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়েছে। গতকাল বুধবার বিকালে পৌর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামস্থ তার নিজ বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত  হয়। তিনি দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মেডেন্টা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত শনিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে মৃত্যু বরন করেন। গত মঙ্গলবার বিকেলে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

তার পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর -৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য  কাজী রওনকুল ইসলাম শ্রাবন, উপজেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান  প্রভাষক আলাউদ্দিন আলা, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ প্রমুখসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। 

দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান।

৬৭ বছর বয়সী বদরুজ্জামান মিন্টু ২০০৩ ও ২০০৯ সালে কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৪ তিনি অসুস্থতার কারন দেখিয়ে দল থেকে পদত্যাগ করেন। এর আগে ১৯৯৬ সাল থেকে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৯ ও ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বদরুজ্জামান মিন্টু কেশবপুর উপজেলা থেকে নির্বাচন করে পরাজিত হন।