শেখ শাহীন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ এবং মোহনা এন্টারপ্রাইজের পরিচালক শহিদুল ইসলাম পলাশ।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, নুরুল ইসলাম খান, রুহুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজিত কেরাম বোর্ড ও কলব্রিজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।