সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : ফরিদপুর

যদি সুন্দর সমাজ দেখতে চান তাহলে ইসলাম ও খেলাফতের বিকল্প কিছু নাই; মিজানুর রহমান মোল্লা


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2025-10-06
যদি সুন্দর সমাজ দেখতে চান তাহলে ইসলাম ও খেলাফতের বিকল্প কিছু নাই; মিজানুর রহমান মোল্লা

যদি এদেশে শান্তি চান, সুন্দর সমাজ দেখতে চান তাহলে ইসলাম ও খেলাফতের বিকল্প কিছু নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। রোববার দুপুরে সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের আদু মোল্লার কান্দি গ্রামের জামিয়া ইসলামিয়া রিয়াজুল জান্নাত বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন- যদি আল্লাহ ইসলামি দলকে কায়েম করে, আপনাদের নিয়ে সংসদে কথা বলা এবং আপনাদের কাজ করে দেওয়ার সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে আপনাদের যে আমানত এ আমানত পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি আবু সাঈদ ফরিদীর সভাপতিত্বে ও মুফতি আবু রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাফিজুর রহমান।

জনশক্তি সমাবেশে উপস্থিত ছিলেন- সদরপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফেজ মাহবুবুল হক, সহ-সভাপতি মুফতি আঃ রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, ভাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদুর রহমান প্রমুখ।

এরআগে, সকাল ৯ টায় ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাজারে অবস্থিত মাওলানা মিজানুর রহমান মোল্লার বাড়ি থেকে দুই শতাধিক নেতাকর্মী সফরসঙ্গী হিসেবে যাত্রা শুরু করেন। এরপর তারা, পদ্মা নদীর উত্তাল ঢেউয়ের দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুপুরে সমাবেশ স্থলে পৌঁছান।